চিংড়িঘাটায় বন্ধ মেট্রো কাজ, সরব শমীক 

0
95
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
কলকাতার মানুষের স্বপ্নের চিংড়িঘাটা মেট্রো প্রকল্প পশ্চিবঙ্গের শাসক তৃণমূলের রাজনৈতিক স্বার্থের জন্য আটকে রয়েছে। ফেসবুক পোস্টে ছবি সহ এমনই অভিযোগ করেছেন শমীক ভট্টাচার্য।
রাজ্য বিজেপির সভাপতি লিখেছেন, কলকাতার মানুষ আজ একটাই কথা বলছে নরেন্দ্র মোদীর  নেতৃত্বাধীন সরকারের আগে মেট্রো মানেই ছিল অপেক্ষা, আর অনিশ্চয়তা। বছরের পর বছর কাগজে কাজ এগোলেও বাস্তবে খুব বেশি কিছু চোখে পড়ত না। কিন্তু কেন্দ্রে বিজেপি সরকার আসার পর পরিস্থিতি বদলে গেল। এক এক করে মেট্রোর লাইন জীবন্ত হতে শুরু করল— জোকা–তারাতলা পরিষেবা চালু হয়েছে, ইস্ট–ওয়েস্ট টানেলের কাজ এগিয়েছে, নিউ গড়িয়া–রুবির বড় অংশ শেষ— এটাই উন্নয়নের গতি, যখন রাজনৈতিক সদিচ্ছা থাকে। কিন্তু আজ শহরের মানুষ যে কষ্টটা পাচ্ছে, তার জন্য দায় কে নেবে? পুরো প্রকল্প প্রায় শেষ।
কেবল চিঙড়িঘাটা ফ্লাইওভার সংলগ্ন মাত্র ৩৬৬ মিটার পথের অনুমতি প্রয়োজন—এবং সেখানেই রাজ্য সরকারের অজুহাতের দেওয়াল। কখনও অনুষ্ঠান, কখনও ম্যারাথন, কখনও এখন নয়— মানুষের সুবিধা নয়, রাজনৈতিক হিসেবকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। জনগণের ক্ষোভ তাই একেবারেই স্বাভাবিক।