মেক্সিকোর প্রেসিডেন্টের নজিরবিহীন উদ্যোগ 

0
90
ছবি সৌজন্যে : এক্স

নিজের দেশে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, কিন্তু ম্যাচটা দেখার আগ্রহ নেই মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের। মেক্সিকো সিটিতে অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচের টিকেটটি বরং তিনি উপহার দিতে চান এমন এক তরুণীকে, যিনি ফুটবল ভালোবাসেন, কিন্তু অর্থ খরচ করে দেখার সামর্থ্য নেই।

উত্তর আমেরিকার দেশটির প্রথম মহিলা প্রেসিডেন্ট এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ,একটি সিদ্ধান্ত নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানের টিকেটটি এমন এক মেয়ে বা তরুণীকে দেবেন, যার পক্ষে স্টেডিয়ামে উপস্থিত থাকা সম্ভব নয়, কিন্তু ফুটবলকে ভালোবাসে।উল্লেখ্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মেক্সিকো সফরের সময় অগাস্টেই তিনি জানিয়েছিলেন, আমেরিকা-কানাডা-মেক্সিকোতে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের টিকেটটি ব্যবহার করবেন না। এবার জানালেন, জুনের ১১ তারিখে অনুষ্ঠিতব্য সেই ম্যাচের ০০০০১ নম্বর টিকেটটি উপহার দেবেন কোনো তরুণী ভক্তকে।

একইসঙ্গে মেক্সিকোর প্রেসিডেন্ট শেইনবাউম স্মরণ করিয়ে দিয়েছেন , মেক্সিকো সিটি ১৯৭০ ও ১৯৮৬ সালে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজন করেছিল এবং ইতিহাসের প্রথম ভেন্যু হিসেবে আসতেকা স্টেডিয়ামে তিনটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হতে যাচ্ছে।