
মেক্সিকো সিটি আশঙ্কাজনক হারে মাটির নিচে বসে যাচ্ছে বলে শক্তিশালী এক স্যাটেলাইটের পাঠানো তথ্যে উঠে এসেছে। নাসা ও ইসরোর যৌথ উদ্যোগে মহাকাশে পাঠানো নিসার নামের স্যাটেলাইট এখন পূর্ণমাত্রায় সক্রিয়।
বর্তমানে মেক্সিকো সিটি ঠিক কতটা দ্রুত মাটির নীচে বসে যাচ্ছে তা শনাক্ত করেছে এ নতুন স্যাটেলাইটটি।এসব কিছুই এ মিশনের উদ্ভাবনী ডুয়াল-ফ্রিকোয়েন্সি ব্যান্ড রেডার প্রযুক্তির কল্যাণে সম্ভব হয়েছে। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর যৌথ উদ্যোগে ২০২৫ সালের ৩০ জুলাই,নিসার নামের এ ,সিন্থেটিক অ্যাপারচার রেডার স্যাটেলাইটটি মহাকাশে উৎক্ষেপিত হয়।এ মিশনের মূল লক্ষ্য,পৃথিবীপৃষ্ঠের রিয়াল-টাইম বা তাৎক্ষণিক বিভিন্ন পরিবর্তন ট্র্যাক করা।ভূ-স্তর বসে যাওয়া ও হিমবাহের পশ্চাদপসরণ থেকে শুরু করে টেকটোনিক প্লেটের নড়াচড়া ও দাবানলের বিস্তার এসব কিছুই এক সেন্টিমিটারের মধ্যে নিখুঁতভাবে পরিমাপ করাই এ স্যাটেলাইটের কাজ।উল্লেখ্য,১৯২৫ সাল থেকেই জানা ছিল, প্রায় দু’ কোটি মানুষের আবাসস্থল এ শহরের বড় একটি অংশ প্রতি বছর ১৪ ইঞ্চি বা ৩৫ সেন্টিমিটার পর্যন্ত বসে যাচ্ছে। শহরটি প্রাচীন হ্রদের তলদেশের অবশিষ্টাংশের ওপর গড়ে উঠেছে, যার নিচে রয়েছে অ্যাকুইফার বা, নরম শিলা ও বালুর ভূগর্ভস্থ স্তর।
ক্রমাগত ভূগর্ভস্থ জল উত্তোলন ও বড় শহরের ওজনের চাপে সেসব পাললিক স্তর সংকুচিত হয়ে যাচ্ছে। ফলে মেক্সিকো সিটির মেট্রো সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো ও বিভিন্ন ভবন মারাত্মক ক্ষতির মুখে পড়ছে।
