গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home International রাস্তায় মেক্সিকোর প্রেসিডেন্টকে চুমু খাওয়ার চেষ্টা

    রাস্তায় মেক্সিকোর প্রেসিডেন্টকে চুমু খাওয়ার চেষ্টা

    0
    52
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবমকে জড়িয়ে ধরে চুমু খাওয়ার চেষ্টা ও অশোভনভাবে স্পর্শ করেছেন এক ব্যক্তি। রাজধানী মেক্সিকো সিটিতে জাতীয় প্রাসাদের কাছাকাছি এক রাস্তায় সমর্থকদের সঙ্গে কথা বলার সময় এ ঘটনা ঘটেছে।

    দেশটির পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পরে প্রেসিডেন্ট শেইনবম জানিয়েছেন, প্রকাশ্য অনুষ্ঠানে অশোভনভাবে স্পর্শ করা ব্যক্তির বিরুদ্ধে তিনি মামলা দায়ের করবেন।মোবাইলে গ্রাব করা ফুটেজে দেখা গিয়েছে, এক ব্যক্তি পেছন দিক থেকে শেইনবামের গলায় চুমু খাওয়ার চেষ্টা করেন এবং তার শরীরে হাত দেন।শেইনবাম সঙ্গে সঙ্গে পেছনে সরে যান এবং তার টিমের একজন সদস্য দ্রুত হস্তক্ষেপ করেন। ঘটনার পর প্রেসিডেন্ট হতবাক হয়ে পড়েন। পরে সংবাদ সম্মেলনে শেইনবাম বলেছেন, তিনি যদি অভিযোগ না করেন,তাহলে দেশের অন্য মহিলাদের কী হবে? যদি প্রেসিডেন্টের সঙ্গেও এমন আচরণ করা যায়, তবে সাধারণ মহিলারা কতটা নিরাপদ?

    তিনি আরো বলেছেন, মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন, কারণ এটি একজন মহিলা হিসেবে তাঁর অভিজ্ঞতা, এটি একই সঙ্গে সব মহিলার অভিজ্ঞতা।উল্লেখ্য মেক্সিকোতে নারী হত্যা ,ফেমিসাইড এক গুরুতর সমস্যা। মেক্সিকোতে লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ডের প্রায় ৯৮ শতাংশ অপরাধী ধরাছোঁয়ার বাইরে থেকে যায়।