
প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সাংবাদিক সম্মেলন চলাকালীনই তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে মেক্সিকো সিটি। ভূমিকম্পের সাইরেন বেজে ওঠে।
মাঝপথেই সাংবাদিক সম্মেলন থামিয়ে দিতে হয়। দ্রুত প্রেসিডেন্টকে নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৫। মেক্সিকোর গুয়েরেরো রাজ্যের সান মার্কোস শহর থেকে ১৪.৮ কিলোমিটার উত্তর-পূর্বে ছিল এর উপকেন্দ্র।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানীতে তার দ্বিতীয় তলার অ্যাপার্টমেন্ট খালি করার সময় পড়ে গিয়ে ৬০ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। শহরের মেয়র ক্লারা ব্রুগাদা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আরও বারো জন আহত হয়েছেন, তবে দেশের বৃহত্তম শহরে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
