
আগের দুই ম্যাচে স্কোয়াডের বাইরে থাকা মেসি এ ম্যাচ দিয়ে দলে ফিরলেও ছিলেন বেঞ্চে। মেসিকে বেঞ্চে দেখে নিশ্চয় আশাবাদী হয়েছিলেন তার ফ্যান ফলোয়াররা।কোনো এক পর্যায়ে হয়তো মাঠে নামবেন আর্জেন্টাইন মহাতারকা।এর মধ্যে ৩৬ মিনিটে গোলরক্ষক অস্কার উস্তারি লাল কার্ড দেখে মাঠ ছেড়ে গেলে ১০ জনের দলে পরিণত হয় মায়ামি।তখন অনেকেই ধারণা করছিলেন মাঠে নামবেন মেসি।কিন্তু ৯০ মিনিট অপেক্ষায় রেখেও মাঠে নামেননি তিনি।তবে এদিন না খেললেও জয় নিয়েই মাঠ ছেড়েছে তার দল ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে শার্লট এফসিকে ১-০ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি।
ম্যাচের দ্বিতীয়ার্ধের একেবারে শুরুতে ,৪৬ মিনিটে,গোল করে ইন্টার মিয়ামিকে এগিয়ে দেন তাদেও আলেনদে। সেই এক গোলেই জয় পরাজয় নির্ধারিত হয়।মায়ামির মূল গোলকিপার ড্রেক ক্যালেন্ডার চোটের কারণে মাঠের বাইরে বেশ কিছু দিন ধরেই।তার বদলে খেলছিলেন অস্কার উস্তারি। কিন্তু ৩৬ মিনিটে সরাসরি লাল কার্ড দেখানো হয় তাকে। তৃতীয় পছন্দের গোলকিপার রোকো রিওস নোভোকে নামাতে বাধ্য হয় মায়ামি। ২০২১ সালে নিউ ইয়র্ক এফসির পর প্রথম দল হিসেবে মেজর লিগ সকারের প্রথম দল হিসেবে টানা তিন ম্যাচে লাল কার্ড পেল মায়ামি। তবে দলকে উদ্ধার করেন দারুণ ফর্মে থাকা একজন। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন তাদেও আইয়েন্দে।
সেল্তা ভিগো থেকে ধারে মাস দুয়েক আগে মায়ামিতে আসা আর্জেন্টাইন উইঙ্গার গোলের দেখা পেলেন টানা চার ম্যাচে। একজন কম নিয়েও রক্ষণভাগের দৃঢ়তায় সেই গোল শেষ পর্যন্ত ধরে রাখে মায়ামি।মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে সাত পয়েন্ট নিয়ে দুইয়ে আছে মায়ামি। চলতি বছর সব প্রতিযোগিতা মিলিয়ে ছয় ম্যাচে অপরাজিত আছে দলটি।মেসি শেষ খেলেছেন গত ২৬ ফেব্রুয়ারি।









