গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Entertainment আবার ট্রেন্ডে মাইকেল জ্যাকসনের গান

    আবার ট্রেন্ডে মাইকেল জ্যাকসনের গান

    0
    31
    ছবি সৌজন্যে : এক্স

    বক্স অফিসে ঝড় তুলেছে কিং অব পপ মাইকেল জ্যাকসনের বায়োপিক, মাইকেল। আর এর প্রভাবে শ্রোতারাও আগের সময়ের চাইতে মাইকেল জ্যাকসনের গান বেশি শুনছেন।

    আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছে গত সপ্তাহে জ্যাকসনের গানের স্ট্রিমিং।লুমিনেট ডেটা থেকে পাওয়া তথ্য অনুয়ায়ী, বিভিন্ন প্ল্যাটফর্মে জ্যাকসনের সলো গানগুলোর স্ট্রিমিং বেড়েছে ১১৬ শতাংশ। অন্যদিকে, ভাইদের সঙ্গে মিলে তার দু’ ব্যান্ড জ্যাকসন ফাইভ ও দ্য জ্যাকসনস-এর গানের স্ট্রিমিংও বেড়েছে যথাক্রমে ৮৯ ও ১০৪ শতাংশ।সবচেয়ে বেশিবার শোনা হচ্ছে মাইকেল জ্যাকসনের আইকনিক গান,বিলি জিন, বিট ইট, রক উইথ ইউ, ডোন্ট স্টপ টিল ইউ গেট এনাফ এবং স্মুথ ক্রিমিনাল।ব্যান্ডের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রিম হচ্ছে জ্যাকসন ফাইভের আই ওয়ান্ট ইউ ব্যাক এবং দ্য জ্যাকসনসের ব্লেম ইট অন দ্য বুগি গান দুটো। ২৪ এপ্রিল বায়োপিক মাইকেল মুক্তির আগের দু’ সপ্তাহে মাইকেল জ্যাকসনের গানের মোট স্ট্রিম ছিল যথাক্রমে ৫ কোটি ৬ লাখ ও পাঁচ কোটি তিপ্পান্ন লাখেরও বেশি। বিলবোর্ড বলছে, এই রেকর্ড ভেঙে যাবে।মুক্তির পর প্রথম উইকেন্ডের আমেরিকায় ন’ কোটি ৭০ লাখ ডলার ও পুরো বিশ্বের ২১ কোটি ৭০ লাখ ডলার আয় করেছে মাইকেল। যা বায়োপিকের মধ্যে সর্বোচ্চ।

    উল্লেখ্য,মাইকেল বায়োপিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মাইকেল জ্যাকসনের ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন।জ্যাকসনের শৈশব থেকে শুরু করে ১৯৮৮ সালের ,ব্যাড কনসার্ট ট্যুর পর্যন্ত তার জীবনের কাহিনী তুলে ধরা হয়েছে অ্যান্টন ফুকোয়া পরিচালিত সিনেমাটিতে। সিনেমাটি প্রযোজনা করেছে বোহেমিয়ান র‍্যাপসোডি’র গ্রাহাম কিং।