গ্রাম থেকে শহর
News & Much More

26.9 C
Kolkata
26.9 C
Kolkata
More
    Home Entertainment জ্যাকসনের বায়োপিক,ট্রেলারেই ঝড়

    জ্যাকসনের বায়োপিক,ট্রেলারেই ঝড়

    0
    84
    ছবি সৌজন্যে : এক্স

    পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে দর্শকের আগ্রহ বরাবরই তুঙ্গে। সেই কৌতূহলকে আরও উসকে দিল তার বায়োপিক মাইকেল–এর সদ্য প্রকাশিত ট্রেলার।

    মুক্তি পাওয়া ট্রেলারটি ইতিমধ্যেই বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে।পরিচালক অ্যান্টনি ফুকোয়া নির্মিত এই সিনেমায় উঠে আসছে শূন্য থেকে বিশ্বসংগীতের কিংবদন্তিতে পরিণত হওয়ার মাইকেল জ্যাকসনের বর্ণিল যাত্রা। ট্রেলারের শুরুতেই অনুপ্রেরণামূলক কণ্ঠে শোনা যায়,তুমি আত্মবিশ্বাসী, তুমি শক্তিশালী, তুমি সুন্দর, তুমি সর্বকালের সেরা। এরপর দ্রুত কাটে দৃশ্য, সংগীত, নাচ, মঞ্চ, আলো আর দর্শকের উন্মাদনায় ভরা এক তারকাজীবনের ঝলক।সিনেমায় মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করেছেন তার ভাইপো জাফর জ্যাকসন। গান, নাচ ও শারীরিক ভঙ্গিমায় তাকে দেখে অনেক দর্শকেরই মনে হচ্ছে, পর্দায় যেন ফিরে এসেছেন তরুণ মাইকেল জ্যাকসন নিজেই।সিনেমাটিতে মাইকেলের জীবনের গুরুত্বপূর্ণ চরিত্রগুলোকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া মোটাউন রেকর্ডসের প্রতিষ্ঠাতা বেরি গর্ডি, সংগীত নির্বাহী সুজান দে পাসে এবং ডায়ানা রসসহ সংগীতজগতের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের উপস্থিতি রয়েছে সিনেমাটিতে। গল্পে দেখানো হবে জ্যাকসন ফাইভ ব্যান্ডের প্রধান শিল্পী হিসেবে মাইকেলের শৈশবের যাত্রা এবং সেখান থেকে একক শিল্পী হয়ে বিশ্বসংগীতের শীর্ষে পৌঁছানোর পথচলা।নির্মাতারা জানিয়েছেন, এই সিনেমা শুধু মঞ্চের আলোঝলমলে জীবন নয় মাইকেলের ব্যক্তিগত জীবন, সৃজনশীল উচ্চাকাঙ্ক্ষা, কঠোর পরিশ্রম এবং নিখুঁত হওয়ার তাড়নাও তুলে ধরবে।

    মাইকেল জ্যাকসনের জীবনের শেষ দিকের বিতর্কিত অধ্যায়গুলো সিনেমায় কতটা স্থান পাবে, তা এখনো স্পষ্ট নয়। ট্রেলারেও সেই দিকটি স্পষ্টভাবে ইঙ্গিত করা হয়নি।