গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Coochbehar চড় খেলেন মাইক্রো অবজার্ভার

    চড় খেলেন মাইক্রো অবজার্ভার

    0
    383
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কুমারগঞ্জে এসআইআর-র কাজ দেখভাল করতে গিয়ে চড় খেলেন মাইক্রো অবজার্ভার। চড় মারার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
    তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার যুক্ত বলে অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার। যদিও হামলার সঙ্গে দলীয় যোগ অস্বীকার করেছে তৃণমূল। জানা গিয়েছে শনিবার কুমারগঞ্জ বিডিও অফিস চত্বরে এসআইআর-র কাজ দেখভাল করতে গিয়েছিলেন মাইক্রো অবজার্ভার দিব্যেন্দু গড়াই। তখনই তাঁর ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত মাইক্রো অবজার্ভারকে উদ্ধার করে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন সুকান্ত মজুমদার।
    তিনি বলেছেন তৃণমূল চরম ভয়ের মধ্যে রয়েছে। সাংবিধানিক একটি স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়াকে বাধা দেওয়ার এই অপচেষ্টা গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত বলে আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার।