
মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১ এ আসছে নতুন ৭টি ফিচার, যা ইউজারদের অভিজ্ঞতা আরও স্মার্ট ও সহজ করবে।এপ্রিলের মধ্যেই নতুন আপডেট লঞ্চ করা হবে, যেখানে থাকবে এআই-চালিত উন্নত প্রযুক্তি ও নতুন ইন্টারফেস।নতুন আপডেটে স্টার্ট মেনুর দুটি ভিন্ন লে-আউট থাকবে।প্রথমটিতে অ্যাপগুলো স্বয়ংক্রিয়ভাবে ক্যাটাগরি অনুযায়ী সাজানো থাকবে, আর দ্বিতীয়টিতে আগের মতোই তালিকা থাকবে।
ইউজাররা নিজেদের প্রয়োজন অনুযায়ী লে-আউট পরিবর্তন করতে পারবেন।বলা হচ্ছে নতুন আপডেটে ফাইল শেয়ারিং পদ্ধতি আরও গতিশীল ও সহজ হবে। কোনো ফাইল নির্বাচন করলে স্ক্রিনের ওপরে একটি নির্দেশ দেখা যাবে, যা দিয়ে সরাসরি বিভিন্ন অ্যাপ বা প্রোগ্রামে ফাইল পাঠানো যাবে।পাশাপাশি টাস্কবারের আইকন সাইজ ছোট করার অপশন থাকছে। বিশেষ করে ছোট স্ক্রিনের ল্যাপটপ ইউজারদের জন্য এটি কার্যকর হবে, কারণ এতে একসঙ্গে বেশি অ্যাপ ব্যবহার করা সম্ভব হবে।ব্যাটারি আইকনে নতুন রঙের ইন্ডিকেটর অ্যাড হচ্ছে,লাল রঙ দেখাবে পাওয়ার সেভিং মোড চালু আছে।ব্যাটারির চার্জ শতাংশও সরাসরি টাস্কবারে দেখা যাবে।অন্যদিকে,ইমোজি ব্যবহারের জন্য আর কীবোর্ড শর্টকাট প্রয়োজন হবে না।এখন থেকে টাস্কবারেই ইমোজি প্যানেলের আলাদা বাটন থাকবে।টাইপ করার সময় এটি স্বয়ংক্রিয়ভাবে প্রদর্শিত হবে, তবে ব্যবহারকারীরা চাইলে এটি স্থায়ীভাবে শো-হাইড করতে পারবেন।
সেইসঙ্গে,উইন্ডোজ ১১-এ কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক তিনটি নতুন ফিচার যুক্ত হচ্ছে।যার মধ্যে আছে,রিকল ফিচার, পুরনো ফাইল বা তথ্য সহজে খুঁজে পাওয়া যাবে।ক্লিক টু ডু, স্ক্রিনের কন্টেন্ট অনুযায়ী পরবর্তী করণীয় সম্পর্কে এআই পরামর্শ দেবে।সার্চ এআই, ইউজাররা যা খুঁজছেন, সেটি লেখার সঙ্গে সঙ্গেই রেজাল্ট পাবেন।আর,কীবোর্ড ছাড়াই কথা বলেই টাইপ করার সুযোগ থাকছে। নতুন আপডেটে ভয়েস ইনপুট চালু হবে এবং ইউজারের বলা শব্দগুলো স্বয়ংক্রিয়ভাবে টাইপ হয়ে যাবে।









