গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home National ভারতে ১.৫ লক্ষ কোটি বিনিয়োগ মাইক্রোসফটের

    ভারতে ১.৫ লক্ষ কোটি বিনিয়োগ মাইক্রোসফটের

    0
    84
    ছবি সৌজন্যে : এক্স
    ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে বিরাট বিনিয়োগ করতে চলেছে মাইক্রোসফট। বিশ্বের অন্যতম শীর্ষ টেক সজায়ান্ট সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, ভারতে ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে তারা। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১.৫ লক্ষ কোটি।
    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পর এই ঘোষণা করেছেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। সম্প্রতি এক্স হ্যান্ডেলে এই তথ্য প্রকাশ করে নাদেলা বলেছেন, এশিয়ার বাজারে প্রথমবার সবচেয়ে বড় বিনিয়োগ করতে চলেছে। আগামী ৪ বছরে মাইক্রোসফট ১৭.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে ভারতে। ভারতের এআই-ফার্স্ট ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো, দক্ষতা ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই বিনিয়োগ করা হবে। এই বিনিয়োগ চলতি বছরের শুরুতে ঘোষিত ৩ বিলিয়ন ডলারের উপর ভিত্তি করেই। ২০২৬ সালের শেষের দিকেই জোর কদমে শুরু হয়ে যাবে কাজ।
    এরপর সোশাল মিডিয়ায় নাদেলের বার্তার পর এক্স হ্যান্ডেলে বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গ উঠলে গোটা বিশ্ব ভারতকে শ্রদ্ধার চোখে দেখে। এমন একটি জায়গায় মাইক্রোসফট এশিয়ার সর্ববৃহৎ বিনিয়োগ করবে দেখে তিনি খুশি।