গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology এআই মডেল বানাচ্ছে মাইক্রোসফট

    এআই মডেল বানাচ্ছে মাইক্রোসফট

    0
    119
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    ওপেনএআইয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রিজনিং মডেলগুলো তৈরি করতে শুরু করেছে টেক জায়ান্ট মাইক্রোসফট।এসব মডেল ডেভেলপারদের কাছে বিক্রির উদ্যোগও নিতে পারে কোম্পানিটি। উল্লেখ্য,ওপেনএআইয়ের বড় সহযোগী মাইক্রোসফট। এখন তারা এক্সএআই,মেটা ও ডিপসিকের মতো কিছু অন্য কোম্পানির তৈরি এআই মডেলও পরীক্ষা করছে। এগুলো মাইক্রোসফটের কোপাইলটে ওপেনএআইয়ের টেকনোলজির বদলে ব্যবহৃত হতে পারে।

    অন্যদিকে,প্রথম দিকে ওপেনএআইয়ের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে নিজেদের টেকনোলজিতে শক্তিশালী অবস্থান তৈরি করলেও এখন মূলত ওপেনেআইয়ের ওপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে মাইক্রোসফট।২০২৩ সালে মাইক্রোসফট ৩৬৫ কোপাইলট লঞ্চ করে কোম্পানিটি। তখন এর প্রধান আকর্ষণ ছিল যে,এটি ওপেনএআইয়ের জিপিটি-ফোর মডেল ব্যবহার করছিল।তবে এখন মাইক্রোসফট চায় নিজের তৈরি মডেলগুলো এতে অ্যাড করতে, যা খরচ কমাতে সাহায্য করবে।

    মাইক্রোসফটের এআই ডিভিশন এমএআই নামের একটি মডেলের প্রশিক্ষণ শেষ করেছে। বলা হচ্ছে,ওপেনএআই ও অ্যানথ্রপিকের শীর্ষ মডেলগুলোর মতো কর্মদক্ষতা দেখিয়েছে এসব মডেল। এই মডেলগুলোর মধ্যে চেন অব থট কৌশল টেকনিক ব্যবহার করা হচ্ছে, যা জটিল সমস্যা সমাধানে মধ্যবর্তী যুক্তি প্রদানের মাধ্যমে উত্তর তৈরি করে। এটি ওপেনএআইয়ের রিজনিং মডেলের প্রতিযোগী হতে পারে।