গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Technology এআই : টেক জায়ান্টদের সঙ্গে মার্কিন সমঝোতা

    এআই : টেক জায়ান্টদের সঙ্গে মার্কিন সমঝোতা

    0
    31
    ছবি সৌজন্যে : এক্স

    এআই প্রযুক্তির সুরক্ষায় নজিরবিহীন ঐক্যের পথে হাঁটল আমেরিকার শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। গুগল, মাইক্রোসফট এবং ইলন মাস্কের এক্সএআই এখন থেকে জনসমক্ষে কোনো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল লঞ্চ করার আগেই তা মার্কিন সরকারকে পরীক্ষার জন্য জমা দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে।

    এর মাধ্যমে ওপেনএআই এবং অ্যানথ্রোপিকের মতো প্রভাবশালী ল্যাবগুলোর পাশাপাশি এখন সবকটি প্রধান মার্কিন এআই নির্মাতা প্রতিষ্ঠানই সরকারি তদারকির আওতায় এল।এদিকে কমার্স ডিপার্টমেন্টের সেন্টার ফর এআই স্ট্যান্ডার্ডস অ্যান্ড ইনোভেশন বা কেইসিআই-এর সঙ্গে এই ঐতিহাসিক চুক্তিটি সম্পন্ন হয়েছে। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের তত্ত্বাবধানে হওয়া এই চুক্তির ফলে সাইবার নিরাপত্তা, জৈব নিরাপত্তা এবং রাসায়নিক অস্ত্রের ঝুঁকির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখন থেকে সরকারিভাবে যাচাই করা সম্ভব হবে।ট্রাম্প প্রশাসনের ,এআই অ্যাকশন প্ল্যান-এর আওতায় গত বছর এই গবেষণা কেন্দ্রটির নামকরণ এবং কাজের পরিধি পুনর্নির্ধারণ করা হয়।

    আগে যা বাইডেন আমলে এআই সেফটি ইনস্টিটিউট নামে পরিচিত ছিল।এই প্রক্রিয়ায় ওপেনএআই এবং অ্যানথ্রোপিক তাদের আগের চুক্তিগুলো সংশোধন করে প্রশাসনের নতুন নীতিমালার সঙ্গে সমন্বয় করে নিয়েছে। যদিও অ্যানথ্রোপিকের সঙ্গে পেন্টাগনের সাম্প্রতিক টানাপোড়েন এবং আইনি লড়াই এখনও চলছে, তবুও এই নতুন চুক্তিতে তাদের অংশগ্রহণকে একটি বড় ঘটনা হিসেবে দেখা হচ্ছে।কেইসিআই-এর পরিচালক ক্রিস ফল এই উদ্যোগকে জনস্বার্থে কাজ করার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।