
বোমা বাঁধতে গিয়ে ডোমকলে যুবকের মৃত্যুতে উত্তেজনা ছড়িয়েছে। জানা গিয়েছে মুর্শিদাবাদের ডোমকলের লেবুয়ামাঠ এলাকায় রাতে বোমা বাঁধার কাজ করছিলেন বছর ২১-র শফিকুল শেখ ওরফে চাঁদু।
সেই সময় হঠাৎ করেই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষজন এলে রক্তাক্ত অবস্থায় চাঁদুকে পড়ে থাকতে দেখে। এরপরেই খবর দেওয়া হয় পুলিশ। চাঁদু শেখকে উদ্ধার ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঠিক কি কারণে বোমা বাধা হচ্ছিল।
আর কারা এই ঘটনার সঙ্গে জড়িত। পুরোটাই খতিয়ে দেখবে ডোমকল থানার পুলিশ।








