মালদায় সালিশি সভায় চার ভাইকে বেধড়ক মার, চাঞ্চল্য

0
213
MALDA SALISHI SOBHA A 4 BHAI K BEDHAROK MAAR CHANCHALLO
MALDA SALISHI SOBHA A 4 BHAI K BEDHAROK MAAR CHANCHALLO

মালদায় সালিশি সভা ডেকে চার ভাইকে মারধরের অভিযোগ উঠেছে ঠিকাদার ও তার পরিবারের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় ৪জনকে হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় পুলিশের কাছে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত।

স্থানীয় সূত্রে খবর, পরিযায়ী শ্রমিক আকবর আলি শ্রমিক সরবরাহকারী ঠিকাদার মনিরুল ইসলামের কাছ থেকে কয়েক মাস আগে টাকা ধার নিয়ে মুম্বইয়ে গিয়েছিলেন। ধারের টাকা আদায়কে কেন্দ্র করে মনিরুলের সঙ্গে আকবরের গোলমাল অনেক দিনের। তা মেটাতেই সালিশি সভা ডাকা হয়েছিল বলে জানা গিয়েছে। আকবরের অভিযোগ, মনিরুল তাঁর বাড়িতে চড়াও হয়ে মোবাইল এবং ১০ হাজার টাকা নিয়ে গিয়েছিলেন। পুলিশে তা নিয়ে অভিযোগও জানিয়েছিলেন আকবর। এরপরেই তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনেই সালিশি সভায় আকবরের সঙ্গে তাঁর তিন ভাই গিয়েছিলেন। অভিযোগ, সভা চলাকালীন মনিরুল এবং তাঁর সঙ্গীরা আচমকা চার ভাইয়ের উপর চড়াও হয়ে ধারালো অস্ত্রের কোপ মেরেছে। সঙ্গে লাঠি দিয়েও আঘাত করা হয়েছে বলে অভিযোগ।