
মাত্র ৪ হাজার টাকার জন্য মালদহের ইংরেজবাজার এলাকায় এক পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে। দাদাকে আক্রান্ত হতে দেখে বাঁচাতে এসে মার খেতে হয়েছে ভাইকেও।
এই ঘটনায় ইংরেজবাজার থানার বাগবাড়ি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে। যদিও ঘটনার পর থেকেই পলাতক স্থানীয় তৃণমূল নেতা সহ ছয় তৃণমূল কর্মী। এই নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। জানা গিয়েছে বছর ৩৫ এর আমির শেখ স্থানীয় বোনা শেখের কাছে দাদনের দরুণ ৪০০০ টাকা পেতেন। সেই টাকা চাইতে যাওয়ায় বোনা শেখ সহ ৬ থেকে ৭ জন আমিরকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করেন। লাঠি, লোহার রড দিতে তাঁকে মারা হয়েছে।
পরে আমিরকে রক্তাক্ত অবস্থায় তাঁর বাড়ির সামনেই ফেলে চলে যান ও তৃণমূল নেতা বলে অভিযোগ। তাঁকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়েছে।









