
মুম্বইয়ে কাজে গিয়ে খুন হয়ে গেলেন মুর্শিদাবাদের রানিতলার এক পরিযায়ী শ্রমিক। তাঁকে হাতুড়ি দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ।
জানা গিয়েছে রানিতলার হাজিগঞ্জের বাসিন্দা রিন্টু শেখ ওই যুবক মাত্র ৬-৭মাস আগে মুম্বইয়ে কাজে গিয়েছিলেন। সেখান থেকেই ফোনে জানানো হয়েছে রিন্টুর মৃত্যুর খবর।
এরপরেই কান্নায় ভেঙে পড়েছে পরিবার। ছোট সন্তানকে নিয়ে কি করবেন ভেবেই পাচ্ছেন না রিন্টুর স্ত্রী। তবে কি কারণে রিন্টুকে হাতুড়ি দিয়ে খুন করা হয়েছে তা স্পষ্ট নয়।







