কোণঠাসা রণবীরকে ফেরাতে মরিয়া মিকা

0
36
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

ধুরন্ধর-এর গগনচুম্বী সাফল্য ম্লান,রণবীর সিংকে বলিউডে কোণঠাসা করেছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। বিতর্কের সূত্রপাত শেষমুহূর্তে ডন-এর মতো ফ্র্যাঞ্চাইজি থেকে সরে দাঁড়ানো নিয়ে।

আসলে ধুরন্ধর সাফল্যের পর একেবারে শেষমুহূর্তে ফারহান আখতারের মেগাবাজেট ডন থ্রি ছবি থেকে সরে দাঁড়িয়েছিলেন রণবীর সিং। অগ্রিম পারিশ্রমিক নিয়েও পরিচালক-প্রযোজককে শুটিং শুরুর ঠিক আগে নাকানি-চোবানি খাওয়ানোর জেরে সুপারস্টারের উপর নেমে এসেছে শাস্তির খাঁড়া। এই অবস্থায় ধুরন্ধর অভিনেতার পাশে দাঁড়িয়ে বড় বার্তা মিকা সিংয়ের।আচমকা ডন থ্রি থেকে সরে দাঁড়ানোয় সোমবারই ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের তরফে রণবীরের বিরুদ্ধে অসহযোগিতার নির্দেশিকা জারি করা হয়েছে। অর্থাৎ ভবিষ্যতে ধুরন্ধর অভিনেতার কোনও প্রজেক্টের ক্ষেত্রে কলাকুশলীদের অসহযোগিতার মুখে পড়ার সম্ভবনা প্রবল।এমতাবস্থায় রণবীরের সিংয়ের আগামী প্রজেক্টগুলির ভবিষ্যৎ কী হবে? বিতর্কের আবহে যখন বলিউডের কোনও তারকা রণবীরের হয়ে সুর চড়াননি, তখন মধ্যস্থতা করে সমস্যা সমাধানের জন্য এগিয়ে এসেছেন মিকা সিং। ধুরন্ধর অভিনেতা রণবীর সিংকে ভাই বলে সম্বোধন করে গায়কের মন্তব্য, তুমি আদতেই সুপারস্টার। আমি সবসময়ে তোমার পাশে রয়েছি ভাই। মিকার সংযোজন, রণবীর সিং অত্যন্ত ভালো মনের এবং মাটির মানুষ। তিনি ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ-কে খুব ভালো করেই চেনেন। নিজে গিয়েই তাদের সঙ্গে দেখা করবেন এবং কথা বলবেন।

উল্লেখ্য, ২০১৯ সালে সংশ্লিষ্ট সংগঠনের নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল মিকা সিংকেও। সেসময়ে পাকিস্তানের করাচিতে এক বিয়ের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য গায়ককে সাময়িক ব্যান করেছিল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। শোনা যায়, ওই বিয়ের অনুষ্ঠান নাকি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী পারভেজ মোশাররফের ঘনিষ্ঠের ছিল।