গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata ডিসেম্বরে পশ্চিমবঙ্গে জঙ্গি কার্নিভাল : দিলীপ 

    ডিসেম্বরে পশ্চিমবঙ্গে জঙ্গি কার্নিভাল : দিলীপ 

    0
    117
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ডিসেম্বরে পশ্চিমবঙ্গে জঙ্গি কার্নিভাল চলছে। রাজ্যে একের পর এক জেলায় সন্দেহভাজন জঙ্গি ধরা পড়তেই এভাবেই রাজ্য প্রশাসনকে খোঁচা দিয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

    ফেসবুক পোস্টে দিলীপ ঘোষ লিখেছেন, ২১ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে মুর্শিদাবাদ, ক্যানিং, সুন্দরবন, কলকাতা থেকে মোট ৬ জন-র বেশি সন্দেহভাজন জঙ্গি ধরা পড়েছে। যার মধ্যে রয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে ধরা পরা মিনারুল শেখ সহ অন্যান্য জঙ্গি। পাশাপাশি ক্যানিং থেকে গ্রেফতার পাকিস্তানি জঙ্গি জাভেদ মুন্সি।

    সুন্দরবন থেকে আব্দুল মোবারক, মহম্মদ হানিফ ও আব্দুল সালাম ও কলকাতা থেকে মুহম্মদ আবিদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। দিলীপের কথায়, পশ্চিমবঙ্গ এখন জঙ্গিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে, তাঁদের এখানে ভোটার কার্ড থেকে শুরু করে সমস্ত রকমের ব্যবস্থাপনা রয়েছে।