
ভোটের আগে জঙ্গি অনুপ্রবেশের আবহে জম্মু-কাশ্মীর সফরে গিয়েছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, ভোটের আগে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। সেনার উত্তরাঞ্চলীয় কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল এমভি সুচিন্দ্র কুমার এবং শ্রীনগরস্থিত ১৫ নম্বর কোরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই হাজির ছিলেন ওই বৈঠকে। লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে বৈঠকের পরে জম্মু-কাশ্মীরের মোতায়েন সেনা ডিভিশনগুলির আধিকারিকদের সঙ্গে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন সেনাপ্রধান। সেই সঙ্গে জম্মু-কাশ্মীরে সাম্প্রতিক জঙ্গিবিরোধী অভিযান সম্পর্কেও খোঁজ নিয়েছেন।









