
লস্কর ই তৈবা, হিজবুল মুজাহিদিনের মত জঙ্গি গোষ্টীকে লজিস্টিক সাপোর্ট দিত জাভেদ আহমেদ মুন্সি। আইইডি বিস্ফোরক তৈরিতে পারদর্শী ক্যানিং থেকে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি।
আর এই জাভেদ মুন্সিকে ক্যানিংয়ে সেল্টার দেওয়ার বিস্ফোরক অভিযোগ এনেছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায় জাভেদ মুন্সি ধরা পড়ে যাওয়াতে বিপাকে পড়ে, আতঙ্কিত হয়ে পড়েছেন সওকত মোল্লা। সরাসরি সওকত মোল্লাকে আক্রমণ করে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন সিপিএমের হার্মাদ ছিল, এখন তৃণমূলের জল্লাদ হয়েছেন সওকত মোল্লা। জাভেদ মুন্সিকে যেমন কাশ্মীরের পুলিশ তুলেছে, তেমনই কোনও একদিন হয়ত সেল্টার দেওয়ার অভিযোগে সওকত মোল্লাকেও তুলবে। শুভেন্দু রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি পরপর হেরে যাওয়ায় নিজের টিআরপি বাড়াতে তৃণমূলের বিরুদ্ধে কুত্সা করছেন শুভেন্দু অধিকারী। পাল্টা দিয়েছেন সওকত মোল্লা।
ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক বলেছেন নেপাল, ভুটান, কিংবা বাংলাদেশ দিয়ে জঙ্গি ঢুকলে তার দায় তো কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের। প্রশ্ন তুলেছেন বিএসএফ কী করছে। আক্রমণ করে বলেছেন কোথায় গেল ৫৬ ইঞ্চির ছাতি।








