আগেও কলকাতায় এসেছে জঙ্গি জাভেদ, ঘুরতে গিয়েছিল ভিক্টোরিয়ায়           

0
181
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

আগেও কলকাতায় এসেছিল ক্যানিংয়ে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি। ২০২২-এ ১০-১২ দিনের জন্য ক্যানিংয়ে শ্যালকের বাড়িতে উঠেছিল জাভেদ আহমেদ মুন্সি। শ্যালক গুলাম মহম্মদকে নিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়ালেও ঘুরতে গিয়েছিলেন।

জানিয়েছিল কাশ্মীরে ঠান্ডা পড়ায় কলকাতায় এসেছে। এবার ১৯ ডিসেম্বর দিল্লি থেকে ক্যানিংয়ে আসে জাভেদ। ক্যানিংয়ে শ্যালকের বাড়ি থেকেই জাভেদকে গ্রেফতার করে কাশ্মীর এবং রাজ্য পুলিশের এসটিএফ। পাকিস্তানে অস্ত্র প্রশিক্ষণ, আইইডি বানানোয় পারদর্শী ক্যানিং থেকে গ্রেফতার কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সির। বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাড়ি দেওয়ার ছক ছিল জাভেদের। জাভেদ মুন্সির বিরুদ্ধে দেশদ্রোহিতা বা ইউএপিএ ধারায় মামলা রয়েছে। তেহরিক উল মুজাহিদিনের সেকেন্ড ইন কমান্ড ছিলেন জাভেদ। তেহরিক উল মুজাহিদিন নিষিদ্ধ হওয়ার পর নতুন সংগঠন তৈরি জোরদার চেষ্টায় ছিলেন। তল্লাশিতে জাভেদের থেকে কিছু নিষিদ্ধ বই এবং নথি মিলেছে। ২০১১-য় আল ই হাদিত নেতা শওকত শাহ খুনের মামলায় জেল হয়েছিল জাভেদের। জেল থেকে বেরোনোর পর নতুন সংগঠন তৈরির চেষ্টা করছিলেন। বাংলাদেশ, পাকিস্তান, নেপালেও যাতাযাত ছিল জাভেদের। কাশ্মীরের পুলিশ সূত্রে খবর শ্রীনগর থেকে প্রথমে দিল্লিতে আসে জাভেদ। এরপর দিল্লি থেকে বিমানে কলকাতায় নামে শুক্রবার।

এরপর সেখান থেকে বাই রোডে ক্যানিংয়ে আত্মীয়ের বাড়িতে ওঠে জাভেদ আহমেদ মুন্সি। আলিপুর আদালতের নির্দেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত ট্রানজিট রিমান্ডে জাভেদ মুন্সিকে জম্মু-কাশ্মীরে নিয়ে গিয়েছে কাশ্মীর পুলিশ।