গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National চাঁদায় জঙ্গিদের সাহায্য! কাশ্মীরে অভিযানে বাহিনী

    চাঁদায় জঙ্গিদের সাহায্য! কাশ্মীরে অভিযানে বাহিনী

    0
    44
    ছবি সৌজন্যে : এক্স

    রমজান মাসে দুয়ারে দুয়ারে গিয়ে চাঁদা তুলে জঙ্গিদের অর্থসাহায্য করার পরিকল্পনা হয়েছে জম্মু-কাশ্মীরে। তা রুখতে উপত্যকায় আবার অভিযানে নেমেছে যৌথ বাহিনী। 

    গত কয়েক মাস ধরেই জইশ জঙ্গিদের খোঁজে উপত্যকায় সেনা অভিযান চলছে। তাতে বেশ কয়েক জন সন্দেহভাজন জঙ্গিকে খতমও করা হয়েছে। বাকিদের খোঁজেও তল্লাশি অভিযান চলছে। নিরাপত্তাবাহিনীর অনুমান, কাশ্মীরে এখনও বেশ কয়েক জন জইশ জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছেন।

    তারা সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টা করছেন। তার জন্য অর্থসাহায্যের প্রয়োজন। কিন্তু নিরাপত্তাবাহিনীর কড়া প্রহরায় তা-ও প্রায় বন্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে রমজান মাসকেই নিশানা করেছে জঙ্গিরা। কিস্তওয়ারের জেলাশাসক পঙ্কজ কুমার শর্মা ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন, বিনা অনুমতিতে কোনও ভাবেই ঘরে ঘরে চাঁদা তোলা যাবে না।