গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National অসমের সেনা ক্যাম্পে জঙ্গি হামলা, আহত ৩

    অসমের সেনা ক্যাম্পে জঙ্গি হামলা, আহত ৩

    0
    83
    ছবি সৌজন্যে : এক্স
    অসমের কাকোপাথারের কাছে চলন্ত গাড়ি থেকে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা চালিয়েছে জঙ্গিরা। এই ঘটনায় আহত হয়েছেন ৩ জওয়ান। এই হামলার পিছনে উলফা সংগঠনের হাত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
    হামলা চালানোর পর ঘটনাস্থল থেকে পালায় জঙ্গিরা। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে যৌথভাবে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও সেনা জওয়ানরা। প্রতিরক্ষা সূত্রের মতে, রাত ১২.৩০ মিনিটের দিকে চলন্ত গাড়ি থেকে জঙ্গিরা কাকোপাথার কোম্পানির অবস্থানে গুলি চালিয়েছে। কর্তব্যরত সেনারা তাৎক্ষণিকভাবে পাল্টা জবাব দিয়েছে, কাছাকাছি বেসামরিক বাড়িগুলির ক্ষতি এড়াতে যথাযথ সতর্কতা অবলম্বন করেছে। এই হামলায় তিনটি আন্ডার ব্যারেল গ্রেনেড লঞ্চার ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে এবং এরপর প্রায় ৩০ মিনিট ধরে দুপক্ষের মধ্যে গুলির লড়াই লড়েছে।
    এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং পুলিশের সঙ্গে সমন্বয়ে যৌথ তল্লাশি চালানো হচ্ছে। সূত্রের খবর, হামলাকারীরা একটি ট্রাকে করে এসেছিল এবং স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে গুলি চালানোর পর অরুণাচল প্রদেশের দিকে পালিয়ে গিয়েছে। এর মধ্যেই টেঙ্গাপানি ঘাট থেকে নিরাপত্তা বাহিনী এএস টয়োন্টিফাইভ ইসি টুথ্রিফাইভনাইন নম্বরের সন্দেহভাজন গাড়িটি উদ্ধার করেছে।