
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে বিধানসভার বাইরে পাকিস্তানের পতাকা পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি বিধায়করা।
তিনি বলেছেন এর বদলা নিতেই হবে। ২৬ জনের মৃত্যুর বদলায় ২৬০ জন জঙ্গির মুণ্ডু চাই বলে হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। নিহত ২৬ ভারতীয়র প্রতি শ্রদ্ধা জানাতে ২৬ টা পাকিস্তানের পতাকা পোড়ানো হয়েছে। ইজরায়েল যেভাবে গাজাকে শেষ করেছে, একইভাবে বদলার আশা করেন তিনি। একইসঙ্গে মুর্শিদাবাদকাণ্ডের জন্য তৃণমূলকে আক্রমণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী আরও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গি হামলা নিয়ে তাঁর বক্তব্যে পাকিস্তানকে একবারের জন্যও আক্রমণ করেনি, উল্টে নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলেছেন। রাজ্যের বিরোধী দলনেতার দাবি এর উত্তর বুধবার রাতে নিহত বিতান অধিকারী এবং সমীর গুহ-র স্ত্রী বিমানবন্দরে সবার সামনে দিয়ে দিয়েছেন।
ফের একবার বলেছেন মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। এবারেও ওদের ভেতরে ঢুকে সাইজ করবে ভারতীয় সেনা।
