
বাংলাদেশর জঙ্গিরা তৃণমূলের ভোটার। একের পর অনুপ্রবেশকারীর গ্রেফতারি এবং তাদের কাছ থেকে ভুয়ো পাসপোর্ট, আধার উদ্ধারে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন পাকিস্তানের জঙ্গি জাভেদ মুন্সিও তৃণমূলের ভোটার। যে বিস্ফোরক তৈরিতে পারদর্শী। সব ধরেছে বাইরের পুলিশ। অসম, কাশ্মীরের পুলিশ এসে এরাজ্য থেকে জঙ্গি ধরেছে। তাঁর কটাক্ষ এরাজ্যের পুলিশ শুধু বিজেপি নেতাদের মিথ্যে মামলায় ফাঁসানোর কাজে ব্যস্ত থাকে। এদিকে পার্ক স্ট্রিটে গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী আবিদুর রহমান ২০১৭-য বারাসত থেকে প্যান-আধার তৈরি করেছিল। জেরায় এমনটাই জানতে পেরেছে পুলিশ। বারাসত থেকে রাজু নামে এক যুবক জাল নথি তৈরি করে দিয়েছিল। একবছর ধরে কলকাতায় ওই জাল নথি নিয়ে থাকছিলেন আবিদুর। ২ মাস অন্তর বাড়ির ঠিকানা বদলাতেন। বন্দর এলাকার বিভিন্ন জাযগায় তিনি থাকতেন। পুলিশের দাবি বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট, ভোটার কার্ড সবেরই জাল নথি দিয়ে জাল পাসপোর্ট তৈরি হচ্ছে।
পুলিশের আরও দাবি সবথেকে বেশি ভুয়ো সার্টিফিকেট তৈরি করা হয়েছে দত্তপুকুরের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতে। যদিও পঞ্চায়েতের দাবি ভুয়ো সার্টিফিকেটের কোনও নথি ইস্যু করা হয়নি।
