ট্রাম্পের জন্মদিনে সামরিক কুচকাওয়াজ

0
173
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন সেনাবাহিনীর প্রতিষ্ঠার ২৫০তম বার্ষিকী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৭৯তম জন্মদিন উপলক্ষে আগামী ১৪ জুন আমেরিকা একটি সামরিক কুচকাওয়াজ আয়োজন করবে।হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি এক্স বার্তায় লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক কুচকাওয়াজের মাধ্যমে আমেরিকার প্রবীণ, কর্তব্যরত সক্রিয় সেনা সদস্য এবং সামরিক ইতিহাসের প্রতি সম্মান জানাবেন। 

মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র হিদার হ্যাগান বলেছেন, কুচকাওয়াজ ছাড়াও মার্কিন সেনাবাহিনীর জন্মদিন উদযাপনে আতশবাজি এবং ন্যাশনাল মলে একটি উৎসবের আয়োজন করা হবে।হ্যাগান বলেছেন, মার্কিন সেনাবাহিনীর প্রতিষ্ঠার ২৫০ বছরের গুরুত্বপূর্ণ মাইলফলককে সামনে রেখে, সেনাবাহিনী উদযাপনকে আরো বড় করার জন্য সক্ষমতা প্রদর্শন, অতিরিক্ত সরঞ্জাম প্রদর্শন এবং আরো সম্পৃক্ততাসহ বিকল্পগুলো অনুসন্ধান করা হচ্ছে।

 তিনি আরো বলেছেন, কুচকাওয়াজ পরিকল্পনা সক্রিয়ভাবে চলছে। প্রায় ১৫০টি যানবাহন, ৫০টি যদ্ধবিমান এবং ৬৬০০ সৈন্যের প্রত্যাশা করা হচ্ছে।বলা হচ্ছে ফ্রান্সে বাস্তিল দিবসের কুচকাওয়াজে যোগ দেওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদে ওয়াশিংটনে সামরিক কুচকাওয়াজের ধারণাটি তুলে ধরেন।