
টানা ১৭ দিন ধরে আমেরিকায় শাটডাউন চলছে। অর্থের অভাবে প্রশাসনের জরুরি নয় এমন পরিষেবাগুলি বন্ধ হয়ে গিয়েছে। চালু কেবল আপৎকালীন পরিষেবার সঙ্গে যুক্ত দফতর।
অনেক সরকারি কর্মীকে বেতন ছাড়া কাজ করে যেতে হচ্ছে। শিক্ষা এবং গবেষণার খাতে আমেরিকার বরাদ্দ কমায় অনেক গুণী মানুষ অন্য দেশে চলে যাচ্ছেন। এই অবস্থায় প্রেসিডেন্ট ট্রাম্পের একাধিক নীতিতে রুষ্ট আমেরিকার জনতা , নাগরিক সংগঠন। নো কিংস-এর ডাকে স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ পথে নেমেছিলেন। উদ্যোক্তাদের দাবি, সবমিলিয়ে ৭০ লক্ষের বেশি মানুষ জমায়েত করেছিলেন আমেরিকার রাস্তায়। শুধু নিউ ইয়র্কেই ছিলেন লক্ষাধিক প্রতিবাদী। ডোনাল্ড ট্রাম্প যে ভাবে সরকার চালাচ্ছেন, অতে অসন্তোষ প্রকাশ করে এই বিক্ষোভ। নো কিংস কর্মসূচির ওয়েবসাইটে লেখা রয়েছে, প্রেসিডেন্ট ভাবেন তাঁর রাজত্বই সর্বশ্রেষ্ঠ।
কিন্তু মনে রাখতে হবে, আমেরিকায় কোনও রাজা নেই। আর তারা কোনও বিশৃঙ্খলা, দুর্নীতি এবং নিষ্ঠুরতা সহ্য করবেন না। এই অবস্থায় ভারতীয় নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও সস্ত্রীক আমেরিকা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। এই ঘটনাগুলি ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে, মত পর্যবেক্ষকদের।






