
সময়মত অনুষ্ঠানে না এসে টাকা নিয়ে প্রতারণা ও শর্ত ভাঙার অভিযোগে এবার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নোটিস দিয়েছে তনয় শাস্ত্রী। মিমিকে দেওয়া ২ লাখ ৬৫ হাজার টাকা ফেরাতে এই নোটিস দেওয়া হয়েছে।
পাশাপাশি তনয় শাস্ত্রীর সামাজিক ও আর্থিক ক্ষতিপূরণ বাবদ আরও ২০ লাখ টাকা দিতে মিমিকে নোটিস দেওয়া হয়েছে। প্রকাশ্যে লিখিতভাবে ক্ষমা চাওয়ারও দাবি জানানো হয়েছে নোটিসে। বনগাঁয় মিমি চক্রবর্তীকে অনুষ্ঠানে হেনস্থার অফিযোগে উদ্যোক্তা তনয় শাস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন মিমি চক্রবর্তী। তারই তদন্তে যেতে বাধা মুখে পড়ে পুলিশ। পুলিশকর্মীদের তদন্তে বাধা ও মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তনয় শাস্ত্রীকে। যদিও উদ্যোক্তাদের দাবি ছিল ২৫ জানুয়ারি নির্দিষ্ট সময়ের এক ঘণ্টা পর অনুষ্ঠানে গিয়েছিলেন মিমি।
পুলিশের বেধে দেওয়া সময়ের পর তাঁকে মঞ্চ থেকে নেমে যেতে বলা হয়েছিল। যদিও মিমি চক্রবর্তীর দাবি ছিল তাকে হেনস্থা করা হয়েছে।









