ধানের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি কেন্দ্রের 

0
137
Minimum Support Price of Paddy Increase Centre
Minimum Support Price of Paddy Increase Centre
খরিফ মরসুমে ধানের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ১১৭ টাকা বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পরে সরকার ২০২৪-২৫ সালের খরিফ মরসুমে ১৪টি ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্য ঘোষণা করেছে।
বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, কেন্দ্রীয় সরকার ধানের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ১১৭ টাকা বাড়িয়ে ২ হাজার ৩০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার আর্থিক বিষয়ক কমিটির সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বের তৃতীয় দফায় কৃষকদের স্বার্থে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে। তাঁর দাবি, উৎপাদনের খরচের তুলনায় এমএসপির হার দেড় গুণ বেশি।পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে মহারাষ্ট্রের পালঘর জেলার বধাবনে ৭৬ হাজার ২০০ কোটি টাকায় সব ঋতুতে ব্যবহারোগ্য গ্রিনফিল্ড ডিপ ড্রাফ্‌ট বন্দর নির্মাণের প্রস্তাব অনুমোদন পেয়েছে।রেলমন্ত্রী জানিয়েছেন, প্রকল্পটি যথাক্রমে ৭৪ শতাংশ এবং ২৬ শতাংশ অংশীদারিত্বের ভিত্তিতে জওহরলাল নেহরু বন্দর কর্তৃপক্ষ এবং মহারাষ্ট্র মেরিটাইম বোর্ড দ্বারা নির্মিত হবে।ন’টি টার্মিনাল বিশিষ্ট ওই বন্দর বিশ্বের ১০টির তালিকায় আসবে।