গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata ভুয়ো স্লিপ দেখিয়ে টাকা তোলা বন্ধ : অগ্নিমিত্রা

    ভুয়ো স্লিপ দেখিয়ে টাকা তোলা বন্ধ : অগ্নিমিত্রা

    0
    16
    ছবি সৌজন্যে : নিজস্ব
    শহরের যেকোনও জায়গায় আর গাড়ি দাঁড় করানো যাবে না। এবার থেকে নির্দিষ্ট জায়গায় পার্কিং করতে হবে চালককে।
    এই মর্মে ঘোষণা করেছেন নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর কথায়, যেখানে সেখানে গাড়ি রাখার ফলে রাস্তায় অহেতুক যানজট হয়। যাতায়াতেও অসুবিধা হয় সাধারণ মানুষের। তাই এবার থেকে নির্ধারিত জায়গাতেই গাড়ি রাখতে হবে। অন্যথায় কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। মন্ত্রী অগ্নিমিত্রা পাল কড়া ভাবে বলেছেন, এবার থেকে বৈধ স্লিপ ছাড়া আর পার্কিং ফি তোলা যাবে না। তাঁর দাবি, এতদিন তৃণমূলের কিছু লোকজন ভুয়ো স্লিপ তৈরি করে পার্কিং ফি তুলে বেরিয়েছে। যা আদতে সরকারের কোষাগারে জমা পড়েনি। তবে আগামী দিনে বৈধ সরকারি স্লিপ ব্যবহার করে যেই ফি তোলা হবে। মন্ত্রীর দ্বিতীয় ঘোষণা অনুযায়ী, জিও ট্যাগিং নামে একটি অ্য়াপ ব্যবহার করা হবে। যার মাধ্যমে সাধারণ মানুষ এলাকার জঞ্জালের ছবি তুলে অভিযোগ জানাতে পারবেন।
    আর সেই অভিযোগ পাওয়ার ঘন্টা-খানেকের মধ্যেই সংশ্লিষ্ট পুরসভা বা পঞ্চায়েতের তরফে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। তৃতীয় ঘোষণা হল, নারী ও শিশু কল্যাণ দফতরের তরফে একটি হেল্পলাইন নম্বর প্রকাশ করা হবে।