
শুনানি কেন্দ্রে ঢুকে বিএলওকে ধমকালেন রাজ্যের মন্ত্রী তথা রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক আখরুজ্জামান। বৃহস্পতিবার মুর্শিদাবাদরে রঘুনাথগঞ্জে শুনানিকেন্দ্রে হঠাৎ করেই হাজির হন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নথি জমা দিলে রসিদ দিতে হবে দাবি করেছেন তিনি। তাঁর আরও দাবি রসিদে সই করলেই হবে না। স্ট্যাম্প দিতে হবে। তেমনটা না হলে কোনও অফিসারকে শুনানি কেন্দ্র থেকে বেরতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।
অন্যদিকে কুলতলিতে শুনানি কেন্দ্রে ঢুকে কার্যত বিজেপি এবং কমিশনকেই হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা। রাজা গাজি নামে ওই তৃণমূল নেতা পুলিশের সামনেই বিজেপি, কমিশনকে আক্রমণ করেন বলে অভিযোগ।
