
এবার মাদার ডেয়ারির সঙ্গে জুড়ে গেল বাংলার ডেয়ারি। ফলে কার্যত উঠে গেল মাদার ডেয়ারি নাম। এবার থেকে নতুন ব্র্যান্ডের নাম বাংলার ডেয়ারি।
বুধবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্তের কথা জানিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেছেন মাদার ডেয়ারি ক্যালকাটা এবং বাংলার ডেয়ারি হিসেবেই পাওয়া যাবে। এখন থেকে আর মাদার ডেয়ারির অস্তিত্বই আর থাকছে না। এদিবে বিদ্যুতের চাহিদা মেটাতে রাজ্যে আরও দু’জায়গায় বিদ্যুৎ কেন্দ্র তৈরির কথা জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। ৮০০ করে ১৬শ মেগাওয়াট নিউ ক্রিটিক্যাল সুপার পাওয়ার প্ল্যাট তৈরি হবে। এজন্য ২৫ বছরের জমি দেওয়া হবে। মেয়াদ শেষে আরও ৫ বছর বাড়ানো হবে। চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন নাহার ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজেজ লিমিটেড ব্যবসায়ীদের সম্মেলনে ৫০০ কোটি টাকা বিনিয়োগের কথা বলেছিল। সেব্যাপারে ১১.৩৫ একর জমি সিলিং সারপ্লাস ছিল।
সেটা রিজিউম করে আবার ভেস্ট করে যে টুকু টাকা দেওয়ার তা দেওয়া হয়েছে। অ্যামাজন এবং ফ্লিপকার্টের ওয়ারহাউসের জন্য। এছাড়াও হাওড়ার অঙ্কুরহাটিতে জেমস অ্যান্ড জুয়েলারি পার্ক তৈরির কথা জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য।








