মুখ্যমন্ত্রীকে তোপ, বিহারে জঙ্গল রাজের কথা মন্ত্রী চিরাগের

0
115
ছবি সৌজন্যে : এক্স
পাটনায় প্রকাশ্যে ব্যবসায়ীকে খুন, গয়ায় চলন্ত অ্যাম্বুলেন্সে ২৬ বছরের মহিলাকে ধর্ষণ সহ নানা ঘটনার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সরকারকে তোপ দেগেছেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান।
সাংবাদিকদের সামনে তিনি জানিয়েছেন, এটা তার কাছে খুব লজ্জার ব্যাপার তিনি এমন একটা সরকারকে সমর্থন করেন, যাঁদের হাতে রাজ্যের আইনশৃঙ্খলার ওপর কোনও নিয়ন্ত্রণ নেই। বিহারে যে যা খুশি করতে পারে। এরপরই সরকারকে অপদার্থ হিসাবে কটাক্ষ করেছেন চিরাগ।