
মর্নিংওয়াকে বেরিয়ে ৫৩ লাখি বাইক চালালেন দিলীপ ঘোষ। কলকাতায় থাকলে প্রতিদিন ভোরে নিউটাউনের ইকো পার্কে মর্নিং ওয়াক করা তার দীর্ঘদিনের চেনা রুটিন।
তবে বৃহস্পতিবার সকালটা ছিল একটু ব্যতিক্রমী। পার্কের ভিতরে একটি ৫৩ লাখ টাকার বিলাসবহুল বাইক চালাতে দেখা গেল তাঁকে। পিছনে একজনকে বসিয়ে অবলীলায় সেই দামি বাইক ছোটালেন পঞ্চায়েত মন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও প্রকাশ পেতেই ভাইরাল হয়ে গিয়েছে।
এর আগেও বহুবার দিলীপ ঘোষকে বাইক চালাতে দেখা গিয়েছে। তবে মর্নিং ওয়াকে মন্ত্রী দিলীপ ঘোষকে অন্য মুডে দেখে কেউ কেউ সেলফিও তুলেছেন।
