আইটিআই-র উন্নতিতে শিল্প সংস্থার গাঁটছড়া, ঘোষণা জগন্নাথের

0
35
ছবি সৌজন্যে : নিজস্ব

পিপিপি মডেলে রাজ্যের ৫১টি আইটিআই-র আধুনিকীকরণের রোডম্যাপ তৈরি করেছে রাজ্য। শিল্পসংস্থাগুলোর সঙ্গে গাঁটছড়া বাধতে চলেছে রাজ্য সরকার। জানিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।

পিএম সেতু প্রকল্পের পাশাপাশি বেসরকারি সংস্থার সহযোগিতায় অত্যাধুনিক মেশিনে হাতেকলমে কাজ করতে পারবেন ছাত্রছাত্রীরা।

যাতে কোর্স শেষের পর চাকরি পাওয়া সহজ হয় এবং কর্মক্ষেত্রেও কোনও অসুবিধেয়ে পড়তে না হয় তাঁদের। সেই জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।