গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National জঙ্গি মাসুদ আজহারকে ‘সাহেব’ বলে বিতর্কে মন্ত্রী লালন

    জঙ্গি মাসুদ আজহারকে ‘সাহেব’ বলে বিতর্কে মন্ত্রী লালন

    0
    102
    ছবি সৌজন্যে : এক্স
    তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আজাদ কাশ্মীর মন্তব্যের পাল্টা দিয়ে গিয়ে কুখ্যাত জঙ্গি মাসুদ আজহারকে সাহেব বলে সম্বোধন করায় নতুন বিতর্কের সৃষ্টি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী লালন সিং।
    জেডিইউ সাংসদের ওই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিশানা করেছে কংগ্রেস এবং এরাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তবে বিজেপি ওই ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। লালনের ভাষণের ২০ সেকেন্ডের ওই অংশের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এস নিউজ।
    অন্যদিকে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নেই বলেও মন্তব্য করেছেন লালন বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। তাঁর বক্তব্যের ভিডিও ফেসবুকে পোস্ট করে লেখা হয়েছে, এটা কী করে বলা যায়? পশ্চিমবঙ্গ তো ভারতেরই একটা অঙ্গরাজ্য। পশ্চিমবঙ্গকে সম্মান করা উচিত অপমান নয়।