
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে আনুষ্ঠানিক অনুষ্ঠানের ক্ষেত্রে মন্ত্রিসভার মন্ত্রীর সমমর্যাদার প্রোটোকল প্রদান করেছে। ভারত সরকারের জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, এই মর্যাদা ব্যক্তিগতভাবে দিনেশ ত্রিবেদী-কে দেওয়া হয়েছে। এতে বর্তমান অগ্রাধিকার তালিকায় কোনো ধরনের পরিবর্তন আনা হয়নি। ওই বিবৃতিতে আরও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এই বিশেষ প্রোটোকল সুবিধা শুধু আনুষ্ঠানিক অনুষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য থাকবে। অর্থাৎ প্রশাসনিক বা নীতিগত কোনও ক্ষমতা এতে বাড়ছে না।
