তৃণমূলের মন্ত্রী-সাংসদরাই প্রশ্ন তুলছেন পুলিশমন্ত্রী-মুখ্যমন্ত্রীর : সুকান্ত

0
168
tmc r montri sngsodra e prosna tulchen police montri mukkho mantrir sukanta
tmc r montri sngsodra e prosna tulchen police montri mukkho mantrir sukanta

তৃণমূলের মন্ত্রী সাংসদরাই এখন পুলিশমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। সৌগত রায়, ফিরহাদ হাকিমের বক্তব্যের রেশ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার।

তিনি বলেছেন পুলিশমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের ওপর প্রশ্ন তোলা মানে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর কর্মদক্ষতা নিযে প্রশ্ন তোলা। বিজেপি অনেক আগের থেকেই বলছিল, এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের লোকই তাঁর দফতরের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলছে।

তার মানে তৃণমূলের নেতারাও মুখ্যমন্ত্রীর ওপর আস্থা, আত্মবিশ্বাস হারাচ্ছেন। তাই মুখ্যমন্ত্রীর উচিত তার পদ ছেড়ে দেওয়া।

ছবি  সৌজন্যে : নিজস্ব