
মোথাবাড়ি, সামসেরগঞ্জ, বেলডাঙার সাধারণ মানুষ যদি ক্ষেপে যায়, তাহলে এক পা-ও আগে এগোতে পারবেন না। প্রকাশ্যে এবার বিজেপি নেতা, কর্মীদের হুমকি দিতে শোনা গিয়েছে তৃণমূল নেত্রী তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে।
এদিকে, ওইসব গ্রামের মানুষদের বিজেপি নেতা, কর্মীদের যেতে দেখলেই ঘেরাও করে রাখার নিদান দিয়েছেন মালদহ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। উল্লেখ্য সম্প্রতি ওয়াকফ আইন নিয়ে তীব্র অশান্তি বেঁধেছিল এই এলাকাগুলিতে। যা নিয়ে বিজেপি অভিযোগের আঙুল তুলেছিল রাজ্যের শাসক দলের দিকে। মালদহের রথবাড়ি এলাকায় প্রকাশ্য সমাবেশে এভাবেই বিজেপিকে হুমকি দিতে দেখা গিয়েছে তৃণমূলের দুই নেতাকে। অন্যদিকে, এই বক্তব্য প্রকাশ্যে আসার পরই শুরু হয়ে গিয়েছে তীব্র বিতর্ক।
সমালোচনায় সরব হয়েছে বিজেপি। রাজ্য জুড়ে ওয়াকফ অশান্তির দায় সাবিনা ইয়াসমিনের ঘাড়ে চাপিয়েছে বিজেপি।








