
আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবে বিরাট অভিযান ইডির। বিপুল অঙ্কের আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে রাজ্যের শিল্প ও বিদ্যুৎ মন্ত্রী সঞ্জীব অরোরাকে। অন্তত ১০০ কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগের তদন্তে নেমে এই পদক্ষেপ বলে জানা গিয়েছে।
এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোরের মাঝেই গোটা পাঞ্জাব জুড়ে পোস্টার পড়েছে বিজেপির। যেখানে বলা হয়েছে, বাংলার পর এবার নজর পাঞ্জাবে। মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, ভুয়ো জিএসটি ইনভয়েসের মাধ্যমে আর্থিক দুর্নীতি করেছেন তিনি।
১০০ কোটিরও বেশি টাকার মোবাইল ফোন কেনাবেচার নামে জাল লেনদেন দেখানো হয়েছে। একই সঙ্গে ভুয়ো ইনপুট ট্যাক্স ক্রেডিট তৈরির অভিযোগও সামনে এসেছে। এই ঘটনায় অর্থ পাচার প্রতিরোধ আইন বাপি এমএলএ -র আওতায় চণ্ডীগড়, দিল্লি এবং গুরুগ্রামের মোট পাঁচটি জায়গায় একযোগে তল্লাশি চালায় ইডি। তল্লাশি চলে চণ্ডীগড়ের সেক্টর-২ এলাকায় সঞ্জীবের বাসভবন, গুরুগ্রামে তাঁর রিয়েল এস্টেট সংস্থার অফিসেও। তল্লাশি অভিযানের পর গ্রেফতার করা হয় অভিযুক্ত মন্ত্রীকে।








