
অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভের মুখে পড়েছেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাত। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ৩ নম্বর ব্লকে সিডিপিওর সঙ্গে নিজেদের দাবিদাওয়া নিয়ে দেখা করতে গিয়েছিলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। সেই সময় ওই অফিসে যান মন্ত্রী শ্রীকান্ত মাহাত।
মন্ত্রীকে সামনে পেয়ে ঘিরে ধরেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। তাঁদের দাবিদাওয়া জানাতে থাকেন। মন্ত্রী অবশ্য কেন্দ্রের ঘাড়েই দোষ চাপিয়ে পার পাওয়ার চেষ্টা করেছেন। এদিকে মুর্শিদাবাদের ইসলামপুরে মহিলাদের বিক্ষোভের মুখে পড়েছেন অধীর চৌধুরি। শনিবার বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরি ইসলামপুরের হেরামপরে কংগ্রেসের সভায় যোগ দিতে যাচ্ছিলেন।
অভিযোগ তখনই ইসলামপুরের গোয়াসায় অধীর চৌধুরিকে ঝাঁটা দেখায় মহিলারা। গোব্যাক স্লোগানও দেওয়া হয়। বিক্ষোভকারীদের অভিযোগ অধীর চৌধুরি বিজেপির দালাল। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতেই ইসলামপুরে এসেছেন।
