তোলা তুলছে মন্ত্রী তাজমুল, বিস্ফোরক নেত্রী মন্দিরা 

0
137
ছবি সৌজন্যে : নিজস্ব
পুলিশের নামে তোলা তোলার অভিযোগে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন ও তাঁর ভাই জম্মু রহমানের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী দিয়েছেন মালদহের হরিশচন্দ্রপুরের তৃণমূল নেত্রী মন্দিরা দাস। 
জানা গিয়েছে, ৩০ আসন বিশিষ্ট হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত বর্তমানে কংগ্রেস-সিপিএম-বিজেপি মহা জোটের দখলে রয়েছে। বিরোধী আসনে রয়েছে তৃণমূল। প্রথমে এই পঞ্চায়েতের তৃণমূলের বিরোধী দলনেত্রী ছিলেন মন্দিরা দাস। তাকে সরিয়ে বিরোধী দলনেত্রী হয় নাসিমা খাতুন। কিছু দিনের মধ্যে ফের পরিবর্তন হয়ে দলনেত্রী হন মন্দিরা দাস। এবার ফের তাকে পরিবর্তন করে বিরোধী দলনেত্রী হলেন বাসন্তী দাস নামে আরেক পঞ্চায়েত সদস্যা। এরপরেই মন্দিরা দাসের বিস্ফোরক অভিযোগ তার স্বামী যুব তৃণমূলের ব্লক সভাপতি পূজন দাস, তাজমুল হোসেন, জম্মু রহমানের তোষামদি করেন না। তার কাছে কাজের ভাগের টাকা চাইলে দেন না। তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে।

মন্দিরা দাসের আরও অভিযোগ মন্ত্রী তাজমুল হোসেনের ক্ষমতার অপব্যবহার করে দলকে দুর্বল করে জম্মু রহমান পুলিশের নাম করা থেকে শুরু করে জমি দখল, চাকরির নাম করে একাধিক জায়গায় টাকা তুলছে। তার কারণেই পঞ্চায়েত এবং লোকসভায় হরিশ্চন্দ্রপুরে খারাপ ফলাফল হয়েছে তৃণমূলের। হাতছাড়া হয়েছে পঞ্চায়েত সমিতি।