এসআইআর নিয়ে ‘লন্ডভন্ড’ করার হুঁশিয়ারি মন্ত্রী তাজমুলের

0
295
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে এলাকা লন্ডভন্ড করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বস্ত্র ও সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী তাজমুল হোসেন।
মালদার হরিশচন্দ্রপুরের তৃণমূলের বিজয়া সম্মিলনী থেকে এসআইআর নিয়ে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন এলাকার কারও নাম বাদ গেলে আন্দোলনে নামবেন। অন্যদিকে বাঁকুড়ার শালতোড়ায় তৃণমূলের বিজয়া সম্মিলনীতে গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে। বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় প্রকাশ্যেই স্বীকার করেছেন সর্ষের মধ্যে ভূত আছে, সবাই জানে। না হলে দলটা শালতোড়ায় হারে কি করে। তিনি আরও অভিযোগ করেছেন তৃণমূলের মিছিলে যাচ্ছেন, অথচ ভোট দিচ্ছেন বিজেপিকে।
রাজনৈতিক নেতাদের তেল মারবো আর পার্টিটাকে হারাবেন এটা চলতে পারে না।