মন্ত্রী তাজমুলকে নোটিস বিতর্ক

0
247
ছবি সৌজন্যে : নিজস্ব
রাজ্যের প্রতিমন্ত্রী এবং হরিশচন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেনের নোটিস পেতেই চর্চা শুরু হয়েছে। তাজমুল হোসেনের পিতৃপরিচয় এবং ধর্ম নিয়ে বিতর্ক তৈরি হতে সার্বিক তথ্য খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন।
উইকিপিডিয়ার দেওয়া তথ্যে তাজমুল হোসেনের বাবা দিদার হোসেন হিন্দু যাদব সম্প্রদায়ের মানুষ ছিলেন। থাকতেন উত্তরপ্রদেশে। পরে তিনি ধর্মান্তরিত হয়ে মালদার হরিশচন্দ্রপুরের বাংরুয়া গ্রামে গিয়ে থাকতে শুরু করেন। তাঁদের অনেক আত্মীয় যাঁরা হিন্দু সম্প্রদায়ের, এখনও উত্তরপ্রদেশে থাকেন। তাজমুলের বাবা দিদার প্রথমে বক্স পরে হোসেন পদবি ব্যবহার করতে শুরু করেন। এদিকে তাঁর আরেক ছেলে জন্ম, রহমান পদবি ব্যবহার করেন। পিতৃপরিচয়, ধর্ম নিয়ে জটিলতার কারণে প্রতিমন্ত্রী, বিধায়ক তাজমুল হোসেন নোটিস পেতেই হরিশচন্দ্রপুর ২ ব্লকের সামনে বিক্ষোভেও বসে পড়েন। সব বিজেপির ষড়যন্ত্র বলে অভিযোগ করেন তিনি। ঘটনা সামনে আসতে আলাদা করে তথ্য সংগ্রহ করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপিও। তাদের দাবি তাজমুলের সঙ্গে বাংলাদেশের যোগও থাকতে পারে। তাছাড়া তাজমুল বরাবর সিপিএম করতেন। পঞ্চায়েত থেকেও নির্বাচিত হন।
পরে হরিশচন্দ্রপুরে ফরোয়ার্ড ব্লকের প্রার্থী হয়ে হরিশচন্দ্রপুরের বিধায়ক হন। পরবর্তীতে তৃণমূলে যোগ দিয়ে ভোটে জিতে হরিশচন্দ্রপুরের বিধায়ক হন।