গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National বিমান বিভ্রাটের মধ্যে সংসদে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মন্ত্রীর 

    বিমান বিভ্রাটের মধ্যে সংসদে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মন্ত্রীর 

    0
    71
    ছবি সৌজন্যে : এক্স
    ইন্ডিগোর বিমান বিভ্রাটের জন্য সংস্থাকে দায়ী করে সংসদে পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান মন্ত্রী রামমোহন নাইডু।
    সোমবার রাজ্যসভায় শীতকালীন অধিবেশনে রামমোহন নাইডু জানান, আমরা বিমানচালক, কর্মী, যাত্রীদের কথা ভাবি। এটাই আমরা সব বিমান সংস্থার কাছে স্পষ্ট করে দিয়েছি। কর্মী এবং তাঁদের ছুটির বিষয়টি দেখার কথা ইন্ডিগোরই। যাত্রীরা অনেক সমস্যায় পড়ছেন। আমরা বিষয়টিকে হালকা ভাবে নিচ্ছি না। আমরা কড়া পদক্ষেপ করব। সব বিমান সংস্থার জন্য উদাহরণ তৈরি করব। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, দেশের অসামরিক বিমান পরিষেবা ক্ষেত্রে আরও সংস্থা আসুক।
    সব বিমানসংস্থাগুলির সঙ্গে কথা বলেই বিমানের ডিউটির সময় সংক্রান্ত এফডিটিএল নির্দেশিকা জারি করা হয়েছিল। ইন্ডিগোর সঙ্গেও তা নিয়ে কথা বলা হয়েছিল। কিন্তু ইন্ডিগো ১ ডিসেম্বর পর্যন্ত এই সংক্রান্ত কোনো তথ্য জানায়নি। প্রসঙ্গত, সোমবার সপ্তম দিনে পড়েছে ইন্ডিগোর বিমান বিভ্রাট। সোমবারও দেশজুড়ে প্রায় ৩০০-র বেশি বিমান বাতিল হয়েছে।