
কোন অনুষ্ঠানে যাচ্ছেন, এবার থেকে মুখ্যমন্ত্রীর দফতরে তা আগে জানাতে হবে মন্ত্রীদের। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কোন অনুষ্ঠানে যাচ্ছেন মুখ্যমন্ত্রীর দফতর খতিয়ে দেখার পরই ছাড়পত্র পাবেন মন্ত্রীরা। নতুন বছরের শুরুর থেকেই এই নির্দেশ কঠোরভাবে মেনে চলতে হবে মন্ত্রীদের। নবান্ন সূত্রে খবর বেশকিছু মন্ত্রীর বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়। তাদের সঙ্গে প্রতারণায অভিযুক্তদের ছবি বেরোনোয় অস্বস্তিতে পড়তে হয় শাসকদলকে। এরপরেই এই নির্দেশ কার্যকর করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
২০২৬-এ রাজ্য বিধানসভার নির্বাচন। তার আগে রাজ্য মন্ত্রিসভার সদস্যরা যাতে অযথা কোনও বিতর্কে জড়িয়ে না পড়েন সেজন্য আগে থেকে সতর্ক হয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।







