গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata বিবেচনাধীন মন্ত্রী শশী-তাজমুল, তৃণমূলের একাধিক বিধায়ক

    বিবেচনাধীন মন্ত্রী শশী-তাজমুল, তৃণমূলের একাধিক বিধায়ক

    0
    28
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বিবেচনাধীনের তালিকায় রয়েছেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। শনিবার চূড়ান্ত তালিকা বেরতে শ্যামপুকুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শশী পাঁজার নাম আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে।

    বিবেচনাধীনের তালিকায় রায়েছেন তৃণমূলের একাধিক মন্ত্রী, বিধায়কের। মালদার হরিশচন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের। শুনানিতেও হাজিরা দিয়েছিলেন। এরপর চূড়ান্ত তালিকায় বিবেচনাধীন রয়েছেন তাজমুল হোসেনের নাম। বিবেচনাধীনের তালিকায় রয়েছেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের নাম। শুনানিতে সব তথ্য দেওয়ার পরেও কেন নাম বিবেচনাধীন তালিকায় প্রশ্ন তুলেছেন জাকির হোসেন। সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। বিবেচনাধীনের তালিকায় রয়েছেন সাগরদিঘির তৃণমূল বিধায়ক বাইরন বিশ্বাস এবং তাঁর দুই ভাই। জলঙ্গির বিধায়ক আব্দুর রাজ্জাক।

    এছাড়াও বিবেচনাধীনের তালিকায় রয়েছেন দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল এবং আমডাঙার বিধায়ক রফিকুর রহমান, চণ্ডীতলার বিধায়ক স্বাতী খোন্দকার। তৃণমূল সাংসদ গোলাম রব্বানির নামও বিবেচনাধীনদের তালিকায় রয়েছে।