গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National ৩ বছরে প্রধানমন্ত্রীর বিদেশসফরে খরচ ২৫৮ কোটি

    ৩ বছরে প্রধানমন্ত্রীর বিদেশসফরে খরচ ২৫৮ কোটি

    0
    61
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ২০২২ সালের মে মাস থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত  প্রধানমন্ত্রী মোদীর ৩৮ দেশ সফরে সব মিলিয়ে  খরচ হয়েছে  প্রায়  ২৫৮ কোটি টাকা। রাজ্যসভায়  বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গের প্রশ্নের লিখিত জবাবে জানিয়েছেন বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা। কেন্দ্র জানিয়েছে , তিন বছরে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের মধ্যে ২০২৩ সালের জুনে আমেরিকা সফরেই সবচেয়ে বেশি খরচ হয়েছে।

    সেই অঙ্ক প্রায় ২৩ কোটি টাকা। তার আগে ওই বছরের মে মাসে জাপান সফরের খরচ প্রায়  ১৭ কোটি। ২০২৪ সালে তৃতীয়  বার প্রধানমন্ত্রী হওয়ার পর পোল্যান্ড, ইউক্রেন, রাশিয়া , ইটালি, ব্রাজিল এবং গিনি গিয়েছিলেন প্রধানমন্ত্রী। ইটালিতে খরচ প্রায়  সাড়ে ১৪ কোটি। রাশিয়া , ব্রাজিলে প্রায়  সাড়ে পাঁচ কোটি এবং ১০ কোটি খরচ হয়েছে  পোল্যান্ড সফরে।