বিহারে নাবালককে মারধর, ফেলা হল রেললাইনে

0
163
Minor beaten up thrown on railway track in Bihar
Minor beaten up thrown on railway track in Bihar
পশ্চিমবঙ্গের পর এবার বিহারে চোর সন্দেহে এক নাবালককে বেধড়ক মারের পর হাত-পা বেঁধে রেল লাইনে ফেলে রাখার অভিযোগ উঠেছে।ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইয়ে।
জানা গিয়েছে, বেগুসরাইয়ে এক মুদির দোকানে চুরির অভিযোগে ১২ বছরের ওই নাবালককে ধরে ব্যাপক মারধর করে স্থানীয় লোকজন। শুধুমাত্র সন্দেহের বসে নিষ্ঠুরভাবে মারধরের পর নাবালককে নিয়ে যাওয়া হয় লখমিনিয়া রেলস্টেশনের কাছে। সেখানে তার হাত-পা বেঁধে ফেলে দেওয়া হয় রেললাইনে। কোনওভাবে যাতে ওই কিশোর পালাতে না পারে তার জন্য রেলের পাতের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয় তাকে। এই ঘটনা নজরে পড়ার পর স্টেশনের কয়েকজন যাত্রী পুলিশকে বিষয়টি জানায়। এরপর পুলিশ গিয়ে উদ্ধার করে ১২ বছরের ওই নাবালককে। এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই ভিডিও দেখে ৩ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এস নিউজ।